মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৩ উপলক্ষে রংপুর নগরী ৩০ নং ওয়ার্ডের বাসিন্দা সহ জেলা তথা সমগ্র দেশের মুসলিম উম্মাহকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর মো: জাহাঙ্গীর আলম তোতা।
রংপুর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর মো: জাহাঙ্গীর আলম তোতা বলেন, ‘ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।
শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদ-উল-ফিতরের আবেদন তাই চিরন্তন।
প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷
তাই এ ঈদ-উল-ফিতর সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে।
রংপুর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর মো: জাহাঙ্গীর আলম তোতা আরও বলেন, ‘ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব, তিনি আগামী দিনেও সকলের মাঝে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন’।
ঈদ-উল-ফিতর আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঈদ আনন্দে সবার জীবনে ভরে উঠুক এই প্রত্যাশায় রংপুর জেলার তথা সমগ্র দেশের মুসলিম উম্মাহকে ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানান
রংপুর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর মো: জাহাঙ্গীর আলম তোতা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২