ব্রেকিং নিউজ

পীরগাছায় শিবদেবচর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

রংপুরের পীরগাছা উপজেলাধীন ছাওলা ইউনিয়নের শিবদেবচর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ নির্বাচন ২০২৩ উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হলো।

(১৬ এপ্রিল) রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ের নিজস্ব ভবনে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়৷

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রংপুরের পীরগাছা উপজেলা ভেটেরিনারি সার্জন, বিসিএস (প্রাণিসম্পদ) ডা. মোহাম্মদ আলী।

উক্ত নির্বাচনে ৪টি অভিভাবক সদস্য পদের বিপরীতে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ৫৬৫ জন অভিভাবক ভোটার ছিলেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন: ১. আব্দুর রহমান রাসেল, ২. আব্দুল কুদ্দুস সরকার, ৩. জাহাঙ্গীর আলম, ৪. নজরুল ইসলাম, ৫. মশিউর রহমান, ৬. মোখলেছুর রহমান, ৭. মোজাম্মেল হক, ৮. সাইফুল ইসলাম, ৯. শাহ্ মোহাম্মদ আসাদুল হক।

রংপুরের পীরগাছা উপজেলার ভেটেরিনারি সার্জন বিসিএস (প্রাণিসম্পদ) ডা. মোহাম্মদ আলী প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল থেকে জানা যায়, শাহ্ মোহাম্মদ আসাদুল হক ১৮২ ভোট পেয়ে প্রথম, আব্দুল কুদ্দুস সরকার ১৭০ ভোট পেয়ে দ্বিতীয়, নজরুল ইসলাম ১৫৪ ভোট পেয়ে তৃতীয়, মোজাম্মেল হক ১৫০ ভোট পেয়ে ৪র্থ স্থান দখল করেছেন।

ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে প্রধান শিক্ষক লাল মিয়া জানান, নানাবিধ চড়াই-উতরাই ও মামলা মোকদ্দমা পেরিয়ে অবশেষে উৎসব মুখর পরিবেশে আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হলো। নব-নির্বাচিত কমিটির মাধ্যমে শিবদেবচর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় আগামীতে আরো সমৃদ্ধশালী শিক্ষার মান আনয়ন করে আন্তর্জাতিক মানের শিক্ষার আলো ছড়াবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, সকলের আন্তরিক সহযোগিতা পেলে, আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ও অত্রাঞ্চলের শিক্ষার রোলমডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো।

editor

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

12 hours ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

12 hours ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

12 hours ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

13 hours ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

19 hours ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

19 hours ago

This website uses cookies.