দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে বাইসাইকেল আরোহী প্রশান্ত রায় (১৫) নামে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক ননী গোপাল বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় ঘন্টাব্যাপি সড়ক অবরোধ রেখেছিলেন উৎসুক জনতা। পরে হাইওয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসানের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেয় স্থানীয়রা।

মঙ্গলবার সকাল ৭ টার দিকে উপজেলার দিনাজপুর – রংপুর মহাসড়কের কলেজমোড় বাজারের সামনে এই সড়ক দূর্ঘটনা ঘটে । নিহত প্রশান্ত রায় উপজেলার আলোকডিহি ইউনিয়নের ক্ষেনপাড়া পাড়ার শ্যামল রায়ের ছেলে ও সে আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শিরা জানান, রংপুর থেকে দিনাজপুর গামী একটি মাল বোঝাই ট্রাক ইছামতি কলেজমোড় বাজারে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে বাই সাইকেলযোগে প্রাইভেট পড়তে আসা প্রশান্ত রায়ের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মুত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২