চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চিৎলা ইউনিয়ন যুবদলের আয়োজনে আজ ১০ই এপ্রিল ইউনিয়নের ''নান্টু স্টুডিয়াম" প্রাঙ্গণে বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল-২০২৩ অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুন্ম আহ্বায়ক আব্দুসসালাম বিপ্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি আমিরুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার। সাইফুল ইসলাম প্রমুখ।
“উক্ত অনুষ্ঠানের বক্তৃতায় অতিথিগণ বর্তমান সরকারের বিভিন্ন খারাপ দিক গুলো জনসম্মুখে নিয়ে এসে এই সরকার পতনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করেন।”
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জহুরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২