হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার। আসামীদের আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ।
(৪এপ্রিল) দিবাগত রাত ০০:৩৫ ঘটিকার সময় কিশোরগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া কিশোরগঞ্জ থানাধীন ৮নং গাড়াগ্রাম ইউনিয়নের চম্পাফুল হাজিপাড়া মৌজাস্থ জনৈক পেনো এর ফাঁকা জমিতে তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় আসামি মোঃ আসাদুল ইসলাম (৩৮), মোঃ ছাদেকুলইসলাম (৩৬), মোঃ মনছুর আলী (৪৪), মো: লাল মিয়া (৪২), মো: আব্দুল জলিল (৩৮) দের জুয়া খেলার সরঞ্জাম ১ সেট তাস, জুয়া'র বোর্ডের ৯৪০ টাকা, ২ টি বাটন মোবাইল ফোন ও ৩টি প্লাস্টিকের বস্তা সহ পাইয়া হাতেনাতে ধৃত করে।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় জানান, আসামিদের নামে জুয়া আইনে মামলা রুজু করত: যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২