দামুড়হুদায় ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা!
চুয়াডাঙ্গা প্রতিনিধি: ঋণের টাকা পরিশোধ করতে না পেরে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় আইনাল হক (৫৫) নামে এক কৃষক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২৫শে মার্চ) সকালে দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের মোক্তারপুর মোল্লাপাড়ার নিজ পান বরজের মধ্যে মেহগনি গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবারের লোকজন।
নিহত কৃষক আইনাল হক(৫৫) মোক্তারপুর গ্রামের মৃত পুটে আলীর বড় ছেলে। তার এক স্ত্রীসহ ছেলে সন্তান রয়েছে।
নিহতের ছোট ভাই কাজেম বলেন, বিভিন্ন এনজিও সমিতি থেকে অনেক টাকা ঋণ করেছেন। এনজিও, সমিতর প্রায় ৩ থেকে ৪ লাখ ঋণের টাকা পরিশোধ করা নিয়ে প্রায় সময়ই দুশ্চিন্তার ভিতর থাকতেন। ঋণের টাকা পরিশোধ না করতে পেরে হতাশায় ভুগছিলেন। সেখান থেকেই অভিমান করে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
নিহতের মা নিহারুন জানান, আজ সকাল ৮ টার দিকে নিজ পানের বরজে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। পানের বরজে গিয়ে দেখি আইনাল পানের বরজের মেহগনি গাছের ডালের সাথে গলায় নসিমন দড়ি দিয়ে ঝুলছে। আমি চিৎকার করলে আশেপাশের লোকজন গাছ থেকে নিচে নামিয়ে মৃত অবস্থায় দেখতে পায়।
দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান,এব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।এটি অপমৃত্যু হিসেবে ময়না তদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেয়া হয়েছে।
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…
ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…
This website uses cookies.