
ময়মনসিংহের তারাকান্দায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বানে স্বাগত র্যালী অনুষ্ঠীত হয়েছে।
জানা গেছে, ছাত্র জমিয়ত বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখার আয়োজনে র্যালীটি অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালীটি ২৩ মার্চ ( বৃহস্পতিবার ) বিকাল ৫টায় তারাকান্দা কেন্দ্রীয় বড় মসজিদে নামাজ আদায়ের পর মসজিদ প্রাঙ্গন থেকে র্যালীটি শুরু হয়ে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিন করে উওর বাজার পযর্ন্ত গিয়ে আবার একই স্থানে এসে শেষ হয়।
ব্যক্তি গঠন, ইসলামী শিক্ষা ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন এই প্রতিপাদ্য কে সামনে রেখে
উক্ত র্যালীটিতে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার সহ সাধারণ সম্পাদকঃ- মাওলানা খাইরুল ইসলাম মন্ডল, উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদকঃ- হাফেজ ক্বারী আসাদুজ্জামান,
উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতিঃ- আলিমুদ্দিন আলমগীর, সহ সভাপতিঃ- আব্দুল্লাহ আল মামুন নুরী, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদকঃ- হাফেজ মামুনুল ইসলাম মামুন, সহ সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সহ উক্ত ইসলামিক সংগঠনের অনেকেই।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২