ব্রেকিং নিউজ

২০ বোতল ফেন্সিডিলসহ শেরপুরের সাবেক ইউপি সদস্যসহ গ্রেফতার ২

মিন্টু ইসলাম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার মাটিডালীতে ৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ শেরপুরের সাবেক ইউপি সদস্য ( মেম্বার) পুটুমিয়া (৪০) ও প্রদীপ রায় (৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালিতে একটি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি আবু সায়েম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দ্বাড়কীপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আলেফ শেখের ছেলে মো. পুটু মিয়া ও দিনাজপুরের নবাবগঞ্জের কুশদহ হিলিডাঙ্গা বাজারের মৃত ভূপেনচন্দ্র রায়ের ছেলে প্রদীপ রায়। অভিযানকালে তাদের নিকট থেকে ২০ বোতল ফেন্সিডিল এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

selim

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

1 day ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

1 day ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

1 day ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

1 day ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

1 day ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

1 day ago

This website uses cookies.