জাতীয়

প্রধানমন্ত্রী’র এক কোটি টাকা পেলো ক্ষতিগ্রস্ত ২০৬ আহমদিয়া পরিবার

পঞ্চগড় ও বোদা উপজেলায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত আহমদিয়া সম্প্রদায়ের ২০৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে মানবিক সহায়তা দেয়া হয়েছে।

( ১৫ মার্চ) বুধবার প্রধানমন্ত্রীর তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে এক কোটি টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেয়া হয়।

পঞ্চগড় পৌরসভার সালানা জলসা মাঠে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পরে রেলমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে অনুদানের চেক তুলে দেন।

ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে সর্বনিম্ন ৪ হাজার ৮০৩ টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ ২৬ হাজার ৩৬৬ টাকা, মোট এক কোটি টাকার চেক প্রদান করা হয়।

আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১০৮টি পরিবার পঞ্চগড় সদর উপজেলার এবং বাকিরা পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাসিন্দা।

editor

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

1 day ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

1 day ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

1 day ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

1 day ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

1 day ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

1 day ago

This website uses cookies.