তারাকান্দায় স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপির “যৌথ” সমন্বয় সভা অনুষ্ঠিত
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের মাসিক যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে,
তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ডাঃ ফরাজী মোঃ মাহবুবুল আলম মঞ্জুর সভাপতিত্বে
এমওডিসি ডাঃ আব্দুল্লাহ্ শাফীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন
এমটি ইপিআই মোহাম্মদ আবদুল গণি
এইচআই ইনচার্জ রতন কুমার দাস ও
উপজেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন এলাকার স্বাস্থ্য সহকারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিগন।
উপজেলার সর্বস্তরের মানুষের স্বাস্থ্য সেবার অগ্রগতি বাড়াতে প্রথমে
ত্রৈমাসিক কার্যক্রমের ভিত্তিতে সেরা তিনজন সিএইচসিপি কে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকার করেন পশ্চিম কামারিয়া সিসির সিএইচসিপি মাহবুব আলম। দ্বিতীয় স্থান অধিকার করেন হরিপুর সিসির সিএইচসিপি সানজিদা আক্তার। তৃতীয় স্থান অধিকার করেন বিসকা সিসির সিএইচসিপি মনিকা রানী সরকার।
সেই সাথে উপজেলার সর্বস্তরের মানুষের স্বাস্থ্য সেবা আরও জোরদার করার লক্ষ্যে
ত্রৈমাসিক কার্যক্রমের ভিত্তিতে সেরা তিনজন স্বাস্থ্য সহকারীকে পুরস্কৃত করা হয় ।প্রথম স্থান অধিকার করেন কামারগাঁও ইউনিয়নের সাইফুল আলম । দ্বিতীয় স্থান অধিকার করেন গালাগাও ইউনিয়নের মোঃ মোখলেসুর রহমান। তৃতীয় স্থান অধিকার করেন গালাগাও ইউনিয়নের শাহজাহান কবীর।
উক্ত মাসিক সমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন,
উপজেলার সর্বস্তরের মানুষের স্বাস্থ্য সেবায় আরও বেশি নজর দিতে হবে,উন্নত সেবা দানের মাধ্যমে জনগণের দোরগোরায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।তিনি উপস্থিত সকলকেই নির্দেশ দেন যে,নিপা ভাইরাস সহ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যারা এখনো ভ্যাকসিন নেয়নি তাদের কে খুঁজে বের করে তা নিশ্চিত করা। সেইসাথে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় আরো মনোযোগ দিতে হবে।
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…
ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…
This website uses cookies.