
দামুড়হুদায় ইটভাটার পতিত জমিতে খরিপ-১ মৌসুমে আউশধান আবাদে উদ্বুদ্ধকরণ ও
বৃদ্ধি করার লক্ষ্যে উপজেলায় ইটভাটা মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (৯ই মার্চ) বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামানের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, বদরুল আলম। উপজেলার ইটভাটার মালিক আমজাদ হোসেন, আ: কাদের, সঞ্জয় কুমার বোস, হাসান আলী, সামসুল হক, মহিউদ্দিন প্রমূখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমাদের দেশ কৃষি নির্ভর দেশ। দামুড়হুদা উপজেলায় যতগুলো ইট ভাটা রয়েছে সেগুলো ইটের মৌসুম ব্যাতিত বাদবাকি সময়ে পতিত অবস্থায় থাকে। এই পতিত অবস্থায় থাকা জমিগুলোকে যদি আউশধান উৎপাদন করা যায় তাহলে নিজেদের খাদ্য চাহিদা পূরণ হবে ও পাশাপাশি দেশের খাদ্য উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গতবছর দামুড়হুদা উপজেলায় ইটভাটা গুলোর প্রায় দুইশত পঞ্চাশ বিঘা পতিত জমিতে আউশধান আবাদ হয়েছিল। এবছর তা বৃদ্ধি পেয়ে প্রায় তিনশত পঞ্চাশ বিঘা জমিতে আউশধান চাষ হবে। শুধুমাত্র দামুড়হুদা উপজেলাতেই নয়, দেশের যত ইট ভাটার পতিত জমি রয়েছে সেগুলো কাজে লাগিয়ে আউশধান আবাদ করা যায়, তাহলে দেশে খাদ্য উৎপাদনে আরো এক ধাপ এগিয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২