ঝালকাঠির রাজাপুরে এশিয়ান টেলিভিশন এর ১০ম বর্ষপূর্তি উপলক্ষে "দশ পেরিয়ে এগারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন" শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা, কেক কাটা, র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ১৮ জানুয়ারি সকাল ১০ টা ৩০ মিনিটের সময় রাজাপুর প্রেসক্লাবে এশিয়ান টিভির রাজাপুর উপজেলা প্রতিনিধির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল বারেক ফরাজীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এম খায়রুল ইসলাম পলাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজাপুর-কাঠালিয়া (সার্কেল) মাসুদ রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়।
এছাড়াও অন্যায়ের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কালীন রাজাপুরের মুজিব বাহিনীর প্রধান ও রাজাপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নুর হোসেন, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব সোহাগ, থানা সেকেন্ড অফিসার সনজিব পাহলান, রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু সহ জেলা উপজেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২