হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টারঃ
২০ হাজার গৃহহীনের আবাসন প্রকল্প নিশ্চিতের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে ভূমিহীন সংগ্রাম পরিষদ।
(২৭ ফেব্রুয়ারি) সোমবার সকালে নগরীর শাপলা চত্বর মোড়ে ভূমিহীন সংগ্রাম পরিষদের সদস্যরা এ মানববন্ধনে উপস্থিত হন।
এরপর একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর সিটি করপোরেশন কার্যালয়ের সামনে মেয়র বরাবর একটি স্মারকলিপি দেন। মেয়রের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়া।
এ সময় ভূমিহীনরা আবাসন সংকট নিরসন, খাসজমি উদ্ধার, ভূমিহীনদের বরাদ্দর চাল, ডাল, তেল, চিনি আটাসহ নিত্যপণ্যের দাম কমানো ও শ্রমজীবীদের আর্মি রেটে রেশন দেয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন ভূমিহীন সংগ্রাম পরিষদের সদস্যরা।
রংপুর ভূমিহীন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস জানান, আমাদের প্রায় ২০ হাজার গৃহহীন পরিবারের মধ্যে আবাসন প্রকল্প দেয়ার কথা ছিল। কিন্তু আমরা সেটা পাইনি। এ কারণে আমরা স্মারকলিপির মাধ্যমে নগরপিতা এবং ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীকে বিষয়টি আবারও অবহিত করছি। যাতে দ্রুত ওনারা আমাদের এ সমস্যা দূর করেন। পরে মিছিলটি বের হয়ে ডিসি অফিসের কার্যালয় গিয়ে জেলা প্রশাসক বরাবর আরও একটি স্মারকলিপি দেন
দেননি ভূমিহীন সংগ্রাম পরিষদের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২