চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

মুবিন বিন সোলাইমান, চট্টগ্রাম:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মোজাহের (৩০) হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার ৪নং আসামি মো. শওকত হোসেন (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৫শে ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাত আনুমানিক দেরটার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়ন ১নং ওয়ার্ড সিঙ্গাপুর মার্কেট পাহাড়ি এলাকা হতে হত্যা মামলা ও একাধিক মামলার আসামি সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শওকত হোসেনকে ১টি দেশীয় অস্ত্র এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত ওসি ওবায়দুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে সঙ্গী অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করি, সিঙ্গাপুর মার্কেট হতে আসামি শওকতকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে আসামীর দেখানো ও সনাক্তমতে সিঙ্গাপুর মার্কেটস্থ হারুনে পরিত্যক্ত দোকান ঘরের ভিতর মাচার উপরে সাদা প্লাস্টিকের বস্তা মোড়ানো ১টি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার পূর্বক সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।

তিনি আরো বলেন, মোজাহের হত্যার ঘটনার পর থেকে এজাহারভুক্ত সন্ত্রাসী বাহিনীর ৩ জন আসামি এবং সন্দেহভাজন আরো ৪ জনসহ মোট ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মামলার প্রধান আসামি পালাতক রয়েছে। তাকে ধরতে অভিযান এখনো পযর্ন্ত অব্যাহত রয়েছে। এছাড়াও দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন এ পর্যন্ত যত অপরাধ, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ইপটিজিং এর মত অপরাধকে আইনের আওতায় এনেছি, সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা এবং হত্যাকান্ড সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় সোপর্দ করা হয়েছে ইতোমধ্যে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ নিরাপত্তা দিতে সর্বদা সজাগ রয়েছে।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় সরফভাটা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের এজাহার মিয়া ফকিরের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে মোজাহেরের মৃত্যু হয়। এছাড়া আরও ৬ জনকে কুপিয়ে গুরুতর জখম করে শওকতসহ তাদের সন্ত্রাসী বাহিনী। এসময় মোজাহের গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

selim

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

1 day ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

1 day ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

1 day ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

1 day ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

2 days ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

2 days ago

This website uses cookies.