তিমির চন্দ্র দাস,
ক্রাইম রির্পোটার ফেনী:
ফেনী জেলা সোনাগাজীতে ঈদুল আজহার আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে উত্তর চরছান্দিয়া এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (NESDF), সমাজ সেবামূলক ও শিক্ষাবান্ধব উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটি গ্রামের ৩০ জন শিক্ষার্থীর মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে।
পবিত্র ঈদুল আজহার ২য় দিন উত্তর চরছান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে NESDF’র সদস্যদের অর্থায়নে ১টি গরু কোরবানি করা হয়, পরে মাংস সুষ্ঠু ভাবে ভাগ করে গ্রামের বিভিন্ন শিক্ষার্থীর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান যে, শুধুমাত্র ঈদের আনন্দ ভাগাভাগি করাই নয়, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী ও উৎসাহিত করতেই তাদের এই ব্যতিক্রমী আয়োজন, সমাজের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

মাংস বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, NESDF’র সহ-সভাপতি লেকচারার নুরুল আফসার, সাধারণ সম্পাদক আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন দিদার, প্রচার সম্পাদক সাংবাদিক কাওছার মাহমুদ, শিক্ষা সম্পাদক নুর উদ্দিন সুজন, দপ্তর সম্পাদক তারেক আজিজ, কোষাধ্যক্ষ ইব্রারাহিম পারভেজ, সদস্য ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম, সাজ্জাদ হোসেন শিমুল, শরিয়াতুল্লাহ, আজাদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
স্থানীয় অভিভাবকরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করা সত্যিই প্রশংসনীয়, এতে শিশুদের মধ্যে মানবিকতা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে।
NESDF’র নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা সহায়তা, সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২