ফখরুল আলম সাজু
নীলফামারী জেলা ডোমার উপজেলার আরডিআরএস মোড় সংলগ্ন মোলানী পাড়ায় শাপলা আক্তার (১৮) নামে ১ তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
২৭ মে বুধবার দুপুরে পরিবারের অগোচরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, শাপলা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগ ছিলেন, দুপুরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশ-পাশের লোকজন ছুটে আসেন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ঘটনা স্থলে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন বলে জানা গিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২