Header Premium (728×90)

স্বাস্থ্য

ফেনী ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল-এর জরুরি বিভাগ ঘিরে অবৈধ দখলের অভিযোগ

তিমির চন্দ্র দাস,
ক্রাইম রিপোর্টার ফেনী:

ফেনী ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল-এর জরুরি বিভাগ ঘিরে অবৈধ দখলের অভিযোগ, ডোম রহিমের হোটেল নিয়ে ক্ষোভ।

ফেনী ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের অংশে খাবারের হোটেল পরিচালনার অভিযোগ রোগী-স্বজনদের ভোগান্তি, নীরব প্রশাসন নিয়ে ফেনী ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল এর জরুরি বিভাগকে ঘিরে দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, ফেনী ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের ডোম হিসেবে পরিচিত আবদুর রহিম জরুরি বিভাগের ভবনের ১টি অংশ দখল করে সেখানে খাবারের হোটেল পরিচালনা করছেন, বিষয়টি নিয়ে রোগী, স্বজন ও সচেতন মহলের মধ্যে বাড়ছে ক্ষোভ ও উদ্বেগ।

অভিযোগ রয়েছে, জরুরি বিভাগের পাশেই গড়ে ওঠা ওই হোটেলে দিন-রাত খাবার বিক্রি, চা-সিগারেটের আড্ডা এবং লোকজনের আনাগোনা লেগেই থাকে সবসময়, এতে ফেনী ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের চলাচলেও চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

ফেনী ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে আসা একাধিক রোগীর স্বজন জানান, গভীর রাত পর্যন্ত হোটেল এলাকায় উচ্চ শব্দ, ধোঁয়া ও বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করে, বিশেষ করে নারী ও শিশু রোগীদের নিয়ে আসা পরিবারগুলো অস্বস্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন তারা।

স্থানীয় আরো জানান, আবদুর রহিম নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ফেনী ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার করে আসছেন।

কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয় বলেও অভিযোগ রয়েছে।

ফেনী ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, রহিমের বিরুদ্ধে কথা বলতে অনেকেই সাহস পান না।

এ ঘটনায় স্থানীয়দের প্রশ্ন, ১টি সরকারি হাসপাতালের জরুরি বিভাগের মতো গুরুত্বপূর্ণ স্থানে কীভাবে ব্যক্তিগত বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং কারা এর পিছনে প্রশ্রয় দিচ্ছে, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চললেও কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

সচেতন মহলের দাবি, ফেনী ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগ দখল মুক্ত করে অবৈধ হোটেল উচ্ছেদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তাদের মতে, ফেনী ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে অব্যবস্থাপনা ও অবৈধ দখল জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।

এ বিষয়ে ফেনী ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

তবে স্থানীয়দের প্রশ্ন, জরুরি বিভাগই যদি দখল মুক্ত না থাকে, তাহলে সাধারণ মানুষ নিরাপদ চিকিৎসা কোথায় পাবে।

saju

Recent Posts

৫ম ও শেষ পর্ব: ধর্ষণ বন্ধে এখনই কী করা জরুরি?

আগের চারটি পর্বে আমরা ধর্ষণের ভয়াবহতা, কারণ, নৈতিক সংকট এবং বিচারহীনতার দিকগুলো দেখেছি। এবার সময়…

3 hours ago

ফেনী-ছাগলনাইয় মহাসড়ক এখন চালক ও যাত্রীদের জন্য মৃত্যুর ফাঁদ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: ফেনী জেলার ফেনী-ছাগলনাইয় মহাসড়ক এখন চালক ও যাত্রীদের জন্য মৃত্যুর…

10 hours ago

চট্টগ্রামের ১১ বছর বয়সী ৫ম শ্রেণীর স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ১ যুবক গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া জেলার থানার পুলিশের অভিযানে ১১ বছর বয়সী ৫ম…

10 hours ago

নওগাঁ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, তাদের মৃত্যুতে শোকে স্তব্ধ ৩টি গ্রাম

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের চিরনিদ্রায় শায়িত হলেন সড়ক দুর্ঘটনায় নিহত…

11 hours ago

কনফেকশনারির আড়ালে মাদক ব্যবসা, ডিবির অভিযানে কুখ্যাত মাদক আটক

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মহানগরীর কেডিসি রোড এলাকার ১টি কনফেকশনারি ও চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন…

11 hours ago

ভুয়া পরিচয়ে ওসির কভার ফটো তৈরি, রাণীশংকৈলে যুবক আটক

যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে…

11 hours ago

This website uses cookies.