যখন সময় ডেস্ক রিপোর্ট:
ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া কভার ফটো তৈরি ও প্রচারের অভিযোগে ১ যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবক শাহিন (১৮) তিনি রাণীশংকৈল পৌরসভার রংপুরিয়া মার্কেট এলাকার আলিমুদ্দিনের ছেলে।
পুলিশের সূত্রে জানা যায়, ফেসবুকে ওসির পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর কভার ফটো প্রচারের অভিযোগ ওঠার পর রাণীশংকৈল থানা পুলিশের ১টি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) রহমতুল্লাহ রনি।
আরো জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শাহিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২