ফখরুল আলম সাজু
রাজধানীর টিটি পাড়া ও মানিকনগর এলাকায় টানা বর্ষণ আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যখন নগরবাসী ঘরে ফিরতে ব্যস্ত কিংবা নিরাপদ আশ্রয়ে মগ্ন, তখন ঠিক উল্টো চিত্র দেখা গেলো, বৃষ্টির তীব্র তাকে তোয়াক্কা না করে, ব্যক্তিগত আরাম-আয়েশ বিসর্জন দিয়ে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রাজপথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
আজ ২৬ মে মঙ্গলবার সকালে মানিকনগর থেকে টিটি পাড়া মোড় পর্যন্ত এলাকায় গিয়ে দেখা যায়, ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) ওবায়দুল এর নেতৃত্বে ট্রাফিক পুলিশের ১টি দল বৃষ্টির মধ্যে ভিজে অবিরাম দায়িত্ব পালন করছেন।
বৃষ্টির কারণে সড়কে যানবাহন চলাচলের গতি মন্থর হয়ে পড়লেও, ট্রাফিক সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় কোথাও দীর্ঘস্থায়ী যানজট সৃষ্টি হতে পারেনি।
”ঝড়-বৃষ্টি বা রোদ", যেকোনো পরিস্থিতিতেই নাগরিকদের নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান দায়িত্ব, রাস্তায় যানবাহন সচল রেখে মানুষের দুর্ভোগ যতটা কমানো যায়, আমরা সেই চেষ্টাই করছি, "টি আই ওবায়দুল"।
২৬ মে মঙ্গলবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যখন যানবাহন থমকে যাওয়ার উপক্রম, তখন টিটি পাড়া এলাকায় ট্রাফিক পুলিশের সদস্যদের ছাতা দিয়ে কিংবা রেইনকোট গায়ে দিয়ে ভিজতে ভিজতে সিগন্যাল নিয়ন্ত্রণ করতে দেখা যায়, পানি জমে থাকা রাস্তায় দাঁড়িয়ে গাড়ি গুলোকে সুশৃঙ্খল ভাবে পার করে দেওয়ার এই দৃশ্য সাধারণ মানুষের নজর কেড়েছে।

মানিকনগর থেকে টিটি পাড়া হয়ে নিয়মিত যাতায়াত করা সাধারণ মানুষ ও চালকেরা ট্রাফিক পুলিশের এই ভূমিকায় দারুণ সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বেসরকারি চাকরিজীবী রাইহান আহমেদ বলেন, ভেবেছিলাম আজ বৃষ্টির মধ্যে টিটি পাড়ায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হবে, কিন্তু এসে দেখি পুলিশ ভাইয়েরা ভিজে ভিজে রাস্তা ক্লিয়ার রাখছেন, এই দুর্যোগে তাদের এই ত্যাগ সত্যিই প্রশংসনীয়।
সিএনজি চালক করিম মিয়া জানান, এমন বৃষ্টির মধ্যে যেখানে মানুষ আশ্রয় খোঁজে, সেখানে ওবায়দুল স্যার আর উনার টিম যেভাবে রাস্তায় খাড়ায়া (দাঁড়িয়ে) ডিউটি করতাছে, তা দেইখা আমাগো খুব ভালো লাগছে, উনাদের লাইগাই আজকে রাস্তা সচল আছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রাফিক পুলিশের এমন দায়িত্বশীল ও মানবিক রূপ নগরবাসীকে যেমন স্বস্তি দিয়েছে, তেমনি নিরাপদ সড়ক নিশ্চিতকরণে তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা ও শ্রদ্ধাবোধ আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২