মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বেসরকারি উন্নয়ন ও সামাজিক সংস্থা আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি) বালুবাড়ী, সদর দিনাজপুর এর আয়োজনে শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি)’র নির্বাহী পরিচালক মিনারা বেগম এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, দিনাজপুর উদীচী জেলা সংসদের সভাপতি কবি জলিল আহমেদ, কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ, অধ্যাপক মোঃ কামরুজ্জামান গোপন, নারী নেত্রী কানিজ রহমান, এএসএসবি’র প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমান খান, প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম, ফেরদৌসী আহমেদ, কামরুন নাহার, সফিরুল ইসলাম, মাহবুব আলী, রিংকু সেন, জেসমিন আক্তার, আছিয়া বেগম, সাংবাদিক কাশী কুমার দাস ঝন্টু, সমাজকর্মী মুকিদ হায়দারসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি নিরঞ্জন হীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের জাতীয় শিশু নীতিতে শিশুদের সর্বোচ্চ সুরক্ষা ও বৈষম্যহীন বিকাশকে রাষ্ট্রের অঙ্গীকার হিসেবে উল্লেখ করা হয়েছে। তার পরও প্রতিনিয়ত শিশু ধর্ষণ-হত্যা হয়ে চলেছে। আমরা বিশ্বাস করি প্রতিটি শিশু নিরাপত্তা নিশ্চিত করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, একটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।
বক্তারা আরও বলেন, রামিসা শুধু একটি নাম নয়, সে এই দেশের প্রতিটি শিশুর নিরাপত্তাহীনতার প্রতীক। শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন, নিপীড়ন ও হত্যার বিরুদ্ধে আমরা আজ মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের জোর দাবী রামিসা হত্যার দ্রুত ও সুষ্ঠ বিচার চাই। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২