Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা শেষে সংঘর্ষ, আহত ১৪, আটক ১৬

ঝালকাঠিতে সংঘর্ষে পুলিশ ও বিএনপি উভয়পক্ষের ১৪ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।পরে পুলিশের উপরে হামলার অভিযোগে পুলিশ বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের ১৬ জন নেতাকর্মীকে আটক করেছে। শনিবার সকাল সারে ১১ টার দিকে শহরের আমতলা সড়কে বিএনপির পদযাত্রার কর্মসূচী শেষে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের বিষয়ে পুলিশের দাবি বিএনপির নেতা-কর্মীদের হামলায় ঝালকাঠি সদর থানার ওসি (অপারেশন) সহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছে। অন্যদিকে বিএপির পক্ষ থেকে দাবি করা হয়েছে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় বিএনপির ৮ নেতা-কর্মী আহত হয়েছে। তবে ছাত্রলীগ ও যুবলীগ হামলার বিষয় অভিযোগ অস্বীকার করেছে।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার পুলিশ আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত পুলিশ সদস্যরা হলেন, ঝালকাঠি সদর থানার ওসি অপারেশন ফিরোজ কামাল, এসআই মো. শফিকুর রহমান, এসআই খোকন হাওলাদার, এসআই নজরুল ইসলাম এএসআই শিপন ও কনস্টবল মতিয়ার রহমান। এরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রার কর্মসূচী শেষে নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপরে ইট-পাটকেল নিক্ষেভ করে। এতে ঝালকাঠি সদর থনার ওসি (অপারেশন) ফিরোজ কামালসহ ৬ পুলিশ সদস্য আহত হয়।

তবে বিএনপির নেত-কর্মীদের দাবী তাদের কর্মসূচী শেষে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এসময় ছাত্রলীগ ও যুবদলের নেতা-কর্মীরা অফিসে হামলা চালায়। এতে জেলা বিএনপির আহবায়ক সৈয়দ হোসেন ,সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের আট নেতা-কর্মী আহত হয়েছেন।

জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, ছাত্রলীগ-যুবলীগ আমাদের নেতা-কর্মীদের ওপরে হামলা করেছে। আহত নেতা-কর্মীরা গ্রেফতার আতঙ্কে চিকিৎসা নিতে পারছে না।

editor

Recent Posts

রূপগঞ্জে সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেয়ারিয়া এলাকায় সংখ্যালঘু পরিবারের ওপর…

9 hours ago

রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে গাঁজা সেবনকারী ২ জন আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে নেশাজাতীয় মাদকদ্রব্য…

10 hours ago

বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ: সংকট, বিচারহীনতা ও সমাজের নীরবতা নিয়ে বিশেষ সম্পাদকীয় সিরিজ

দৈনিক যখন সময় বিশেষ সম্পাদকীয় সিরিজ বাংলাদেশ আজ এক গভীর সামাজিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে।…

12 hours ago

পল্লবীতে ৮ বছর শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মিরপুর পল্লবী এলাকায় ৭ বছর বয়সী শিশু লামিসাকে ধর্ষণের পর…

22 hours ago

নোয়াখালীর চাটখিলে গৃহবধূর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে অহিদা আক্তার শিখা (২১) নামে…

22 hours ago

ঢাকা ডিবি পুলিশর অভিযানে মাদক ব্যবসায়ী ও ভুয়া ডিবি সহ গ্রেফতার-৪

ফখরুল আলম সাজু ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন পেশাদার মাদক…

1 day ago

This website uses cookies.