মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা এর ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদে।
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে, ঈদ উপলক্ষে এই খাদ্য সহায়তা কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুবিধাভোগীদের মাঝে সুশৃঙ্খলভাবে চাল বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের মাঝে আনন্দ ও স্বস্তির পরিবেশ লক্ষ্য করা যায়। অনেকেই সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ ছামেদুল ইসলাম।
তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, সমাজের সকল শ্রেণির মানুষের মুখে হাসি ফোটাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ডের সদস্য দিলীপ চন্দ্র রায় এবং ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ নুরুল হক নুরুসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। স্থানীয় জনগণ এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকায় মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযান…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের বন্ধ কাটিয়ে উঠার পর এবার এলো ঈদুল…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলা দূর্লভপুর সীমান্ত এলাকায় বিজিবি অভিযান…
যখন সময় ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলাম (৩০) নামের ১…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরে রাজনৈতিক দলগুলোর তৎপরতা…
গত কয়েক বছরে বেড়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা; বিচারহীনতায় বাড়ছে জনমনে ক্ষোভ বাংলাদেশ আজ…
This website uses cookies.