ফখরুল আলম সাজু
রাজধানী ঢাকায় মুসলিমদের উপর হামলার প্রতিবাদে ও ৫ই মে শাপলা চত্বরে গণহত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেন বাইতুল মোকাররম জামে মসজিদের মুসল্লীবৃন্দু।
২২ মে শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম গেইট এর সামনে জুম্মা নামাজ শেষে সকল মুসলিম মুসল্লীবৃন্দু এ বিক্ষোভ অংশ গ্রহণ করেন।
মুসল্লীরা বলেন, পশ্চিম বঙ্গে ভারতের উগ্রহিন্দুরা মুসলিমদের উপর হামলার নির্যাতন প্রতিবাদে ও ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে গণহত্যাকারীদের ফাঁসির দাবীতে আজ এই বিক্ষোভ মিছিল।
মুসল্লীরা আরো বলেন, বর্তমান বাংলাদেশে মা, বোন, মেয়েরা এবং শিশুরা ও কোন নিরাপদ নেই, গত বুধবার সোহেল রানা নামে ১ ঘাতক ৮ বছরের রামিসা আক্তার নামে ১ শিশুকে ধর্ষণ করে, পরে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে।

অন্যদিকে চট্রগ্রামে গতকালকে মো. মনির নামে আরেক ঘাতক ৩ বছরের ১ শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে, আমরা এই ধর্ষণকারী ও হত্যাকারীদের দ্রুত জনসম্মুক্ষে শাস্তি দাবি জানাই, যেন ভবিষ্যতে বাংলাদেশে এমন জঘন্য কাজ করার কেউ সাহস না পায়।
মুসল্লীদের দাবী, এই বাংলাদেশে কোন হত্যাকারী, ধর্ষণকারীদের যেন জামিনে কোন মুক্তি না দিয়ে জেল-হাজত না পাঠিয়ে, বাংলাদেশে যেন ইসলাম আইন চালু করা হয়, আরব দেশে গুলোতে যেমন হত্যাকারী ও ধর্ষণকারীদের জনসম্মুখে শাস্তি দেয়া হয়, তেমনি বাংলাদেশে হত্যাকারী ও ধর্ষণকারীদের জনসম্মুখে শাস্তির ব্যবস্থা করা হয়, এটা হল আমাদের দাবী বাংলাদেশ সরকারের কাছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২