স্টাফ রিপোর্টার
রংপুর:
রংপুরে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ইয়াবাসহ আটক করেছে হারাগাছ থানা পুলিশ।
(২১ মে) বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে মহানগরের হারাগাছ থানাধীন জুম্মাটারী বাহার কাচনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তি মোঃ আনিছুর রহমান (৩০)। তিনি জুম্মাটারী বাহার কাচনা এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁর কাছ থেকে ১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে।
এ ঘটনায় হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানান, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদক কারবারি, সেবনকারী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। নগরবাসীর নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। জনগণের সহযোগিতায় অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় মুসলিমদের উপর হামলার প্রতিবাদে ও ৫ই মে শাপলা চত্বরে গণহত্যাকারীদের…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক…
ফখরুল আলম সাজু ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা শহরে শিশু রামিসা সহ সারাদেশে চলমান ধর্ষণ,…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, (২২ মে) শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৯টা…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা সদর বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ…
This website uses cookies.