Header Premium (728×90)

সাইবার ও ডিজিটাল অপরাধ

প্রবাসীকে খুন করার পর ৮ টুকরো করে, মূল অভিযুক্ত পরকীয়া প্রেমিকা গ্রেফতার

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকা মুগদা থানাধীন এলাকায় আলোচিত সৌদি প্রবাসী মোকাররম হত্যা মামলার প্রধান আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে গ্রেফতার করেছে পুলিশ।

২০ মে বুধবার সকালে মুগদা থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম “সিটিটিসি” ইউনিটের যৌথ অভিযানে নরসিংদীর শিবপুর থানার জয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, গত ১৩ মে সৌদি আরব থেকে দেশে ফিরেন মোকাররম মিয়া (৩৮) তার বাড়ী ব্রাহ্মণবাড়িয়ার, মোকাররম মিয়া নিজ গ্রামের বাড়িতে না গিয়ে পূর্বের পরকীয়া সম্পর্কের সূত্র ধরে তিনি মুগদার মান্ডা ১ম গলিতে প্রেমিকা তাসলিমা ওরফে হাসনার বড় বোন হেলেনা বেগম এর ভাড়া বাসায় উঠেন।

১৭ মে দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মুগদা থানা পুলিশ মান্ডা ১ম গলির ২৬০/১ নম্বর ভবনের নিচে আবর্জনার স্তূপ থেকে ৭টি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মাথা ও বাম হাত বিহীন খণ্ডিত, অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে, পরে পিবিআইয়ের সহায়তায় মরদেহটি মোকাররমের বলে শনাক্ত করা হয়।

তদন্তে জানা যায় যে, মোকাররমের সঙ্গে তাসলিমার দীর্ঘদিনের ধরে পরকীয়া সম্পর্ক ছিল, এ সম্পর্কের সূত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মোকাররমের কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা হাতিয়ে নেন তাসলিমা।

গত ১৪ মে দুপুরে মোকাররম ওই টাকা ফেরত দিতে বলে এবং তাসলিমাকে স্বামীকে ছেড়ে তাকে বিয়ে করার প্রস্তাব দেয়, এতে ২ জনের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়।

পুলিশের দাবি, পূর্ব-পরিকল্পনা অনুযায়ী তাসলিমা পানির সঙ্গে ঘুমের ঔষুধ মিশিয়ে মোকাররমকে খাওয়ানো হয়, তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে তাসলিমা ও তার বোন হেলেনা ও ভাগানি হালিমা আক্তার মিলে ধারালো বটি ও হাতুড়ি দিয়ে মাথা, ঘাড় ও গলায় আঘাত করে তাকে হত্যা করেন।

হত্যার পর মোকাররম লাশ গুমের উদ্দেশ্যে বাথরুমে নিয়ে মরদেহের মাথা, হাত ও পা বিচ্ছিন্ন করা হয়, পরে শরীলের খণ্ডিত অংশ গুলো কালো পলিথিনে মুড়িয়ে মানিকনগর বালুর মাঠ ও মান্ডার বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়, হত্যাকাণ্ডের পর তাসলিমা মোকাররমের লাগেজ ও তার ৪ বছরের শিশুকে নিয়ে নরসিংদীতে আত্মগোপনে চলে যান বলে জানিয়েছে পুলিশ।

গত ১৮ মে র‌্যাব এ মামলার ১ নম্বর আসামি হেলেনা বেগম (৪০) ও তার মেয়ে হালিমা আক্তারকে (১৩) গ্রেফতার করেন, পরে হেলেনা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন, তার দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকনগর বালুর মাঠ এলাকা থেকে মোকাররমের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে মুগদা থানায় হত্যা মামলা দায়ের করেন, মামলায় পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আরো জানিয়েছে, ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

saju

Share
Published by
saju

Recent Posts

কক্সবাজারে ইয়াবা সহ বিএনপি নেতার স্ত্রী ও তার সহযোগী আটক-২

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা রামু উপজেলা কচ্ছপিয়াতে ৪০ হাজার পিস ইয়াবা সহ…

2 hours ago

রূপগঞ্জে সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেয়ারিয়া এলাকায় সংখ্যালঘু পরিবারের ওপর…

11 hours ago

রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে গাঁজা সেবনকারী ২ জন আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে নেশাজাতীয় মাদকদ্রব্য…

12 hours ago

বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ: সংকট, বিচারহীনতা ও সমাজের নীরবতা নিয়ে বিশেষ সম্পাদকীয় সিরিজ

দৈনিক যখন সময় বিশেষ সম্পাদকীয় সিরিজ বাংলাদেশ আজ এক গভীর সামাজিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে।…

15 hours ago

পল্লবীতে ৮ বছর শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মিরপুর পল্লবী এলাকায় ৭ বছর বয়সী শিশু লামিসাকে ধর্ষণের পর…

1 day ago

নোয়াখালীর চাটখিলে গৃহবধূর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে অহিদা আক্তার শিখা (২১) নামে…

1 day ago

This website uses cookies.