মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।
২০ মে (বুধবার) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলোঃ ওই এলাকার শাহিন আলমের মেয়ে সাবিহা (সাড়ে ৪ বছর) এবং ছেলে সিয়াম (৩)।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশু বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া পুকুরসদৃশ্য গভীর গর্তে পড়ে যায়।পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা.আলিফ নুরে আলম সায়েদী জানান, হাসপাতালে আনার পূর্বেই দুই শিশুর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরে বিষয়টি থানাকে জানানো হয়।
খয়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন সরকার বলেন, বাড়ির পাশের মাঠের উত্তরে বালু উত্তোলনের কারণে একটি গভীর গর্ত তৈরি হয়েছিল,ফলে সেখানে পানি জমে যায়। ধারণা করা হচ্ছে,সিয়াম প্রথমে সেখানে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন সাবিহাও ডুবে যায়। এই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়ার পর এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
সচেতন মহল মনে করে এই মৃত্যুর জন্য দায়ী স্থানীয় বালুদশুরা। বালু দস্যদের কারণে বাড়ির পাশেই এই বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট প্রশাসন যদি তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতো তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না।অতএব এই ঘটনায় প্রশাসনও দায় এড়াতে পারে না।
এ বিষয়ে একাধিকবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কে মুঠোফোনে ফোন করেও তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক শাপলা বেগম জানান,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২