Header Premium (728×90)

জাতীয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলা পুলিশ এর মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

১৯ মে মঙ্গলবার কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান “পিপিএম”,
সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার কোরবানির পশুর হাট সমূহে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

তিনি বলেন, সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, প্রতিটি পশুর হাট এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন, মোবাইল টিম ও টহল কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া চুরি, ছিনতাই, জাল টাকা, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাদা পোশাকে পুলিশ সদস্য নিয়োজিত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়, হাটে আগত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন, প্রবেশ ও বাহির পথ নিয়ন্ত্রণ এবং জরুরি সেবা কার্যক্রম সচল রাখার নির্দেশনাও দেওয়া হয়।

সভায় আরও বলা হয়, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, হাট ইজারাদার ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এ সময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

saju

Recent Posts

ঢাকা গেন্ডারিয়াতে রহস্য জনক যুবকের মৃত্যু

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা গেন্ডারিয়া এলাকায় সিয়াম মিয়া (২০) নামে ১ যুবক এর রহস্য…

12 hours ago

ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল এলাকায় বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ…

12 hours ago

দিনাজপুরে নারী ও শিশু কন্যার প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ সমাবেশ

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: নারী ও শিশু কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ…

12 hours ago

দিনাজপুরে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রচার কার্যক্রম আরও জোরদার…

13 hours ago

দিনাজপুরের পার্বতীপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরের ঐতিহ্যবাহী ভবের বাজারে ব্যস্ততম সড়কের সংস্কারের দাবিতে ১৯মে…

14 hours ago

দালালদের খপ্পরে দিশেহারা রোগী

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য বর্তমানে একটি প্রকট সমস্যা হয়ে…

14 hours ago

This website uses cookies.