Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬

মোঃ ওবাইদুল হক
স্টাফ রিপোর্টার যশোর:

বাঘারপাড়া উপজেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কনসার্টে গান শুনতে গিয়ে ৬ জন আহত হয়েছেন। একটি মেয়েকে উত্যক্ত করাকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগের জের ধরে গত শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বাঘারপাড়া রায়পুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের জসিম উদ্দিনের পুত্র মো. জাবির হোসেন (২১), টিটো মন্ডলের পুত্র, নিরব হোসেন (১৫), মনিরুল ইসলামের পুত্র জুবায়ের (১৭), সাইমুল ইসলামের পুত্র হযরত আলী (১৭), বিপুল মন্ডলের পুত্র তামিম হোসেন (১৩) এবং হিঙ্গারপাড়া গ্রামের আশরাফুল ইসলামের পুত্র হুজাইফা (১৭)।

আহত মো. জাবির হোসেন জানান, গত শনিবার রাতে অপটিলাক্স বিডি কোম্পানির সৌজন্যে রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কনসার্টের আয়োজন করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তারা সেখানে গান শুনতে গিয়ে নাচানাচি করছিলেন।

এ সময় একটি মেয়েকে উত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে নলডাঙ্গা গ্রামের নাইম ও মিরাজের সাথে কথা-কাটাকাটি হয়।পরবর্তীতে বাড়ি ফেরার পথে রায়পুর বাজারে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় রায়পুর বাজারের শাহিন (৪০), মিরাজ (১৮) ও নাঈম (২৮) সহ আরও কয়েকজন অংশ নেন এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন।

একপর্যায়ে ছুরিকাঘাতে হযরত আলী, জুবায়ের ও নিরব গুরুতর আহত হন। বাকিরা লাঠির আঘাতে আহত হন।ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গভীর রাতে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন লোকসমাজ।

saju

Recent Posts

চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ও পরিবারের মাঝে শোকের ছায়া

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন খাজুরিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা আক্তার…

12 hours ago

রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে উৎসব মুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “নতুন…

12 hours ago

ঢাকায় ডিবি পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও ডাকাত সদস্য সহ গ্রেফতার-১০

ফখরুল আলম সাজু ঢাকায় ডিবি উত্তর পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা…

12 hours ago

প্রধানমন্ত্রী জনগণের দুর্দশার গুরুত্ব দিয়ে দেখছেন: নোয়াখালীতে পানিসম্পদ মন্ত্রী

এইচ. এম. হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ার মেঘনা নদীর ভাঙন…

1 day ago

যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ ওবাইদুল হক স স্টাফ রিপোর্টার যশোর  যশোরের খাজুরায় ৫০ বোতল ফেনসিডিলসহ আটক এক মাদক…

1 day ago

লালমনিরহাটে সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ পথে প্রবেশের সময় সাবেক পররাষ্ট্র মহাপরিচালক আটক

যখন সময় ডেস্ক রির্পোট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাবেক…

2 days ago

This website uses cookies.