Header Premium (728×90)

স্বাস্থ্য

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হামে প্রাণ গেল আরও ১ জন শিশুর : মৃত্যু বেড়ে ৫

স্টাফ রিপোর্টার
রংপুর:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ জন শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত শিশুকে নিয়ে বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল-৫ একই সঙ্গে রংপুর বিভাগ জুড়ে এখন পর্যন্ত ৬০ জনের শরীরে হাম শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রংপুরে হামের প্রকোপ কমছে না।

আজ (১৭ মে) রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডের বিশেষ ফোকাল পারসন ডা. আ ন ম তানভীর চৌধুরী।

তানভীর চৌধুরী জানান, শনিবার দিবাগত শেষ রাতে আইসোলেশন ওয়ার্ডে ভর্তিরত ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল শিশুটি। এর আগে ১টি অপারেশনও হয়েছিল বলে জানান তিনি।

ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তির পর গত ১০ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই শিশু ঠাকুরগাঁও শহরের বাসিন্দা মাহবুব হোসেনের মেয়ে।

এর আগে হাম নিয়ে এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হয় নীলফামারী জেলার ডিমলা উপজেলার ১১ মাস বয়সী এক শিশুর। তার আগে লালমনিরহাটের হারাটি গ্রামের রাকিব মিয়ার ৯ মাস বয়সী ছেলে ও কুড়িগ্রাম উলিপুরের সবুজ মিয়ার ২২ মাসের ছেলে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্বপ্রথম মৃত্যু হয় লালমনিরহাট সদরের রিয়াজুল ইসলামের ৭ মাস বয়সী ছেলের।

অন্যদিকে গতকাল শনিবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত রংপুর বিভাগের জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে ওয়ার্ড ও বহির্বিভাগে ভর্তি হয়েছে ২৩ জন। এ নিয়ে এই বিভাগে এখন পর্যন্ত ভর্তি হয়েছে ১ হাজার ১৩৮ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৬৩ জন। ভর্তি আছে ৬৫ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সূত্রে জানা যায়, রংপুর বিভাগে ১ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ১১৬ জনের পরীক্ষায় ৬০ জনের হাম ও ৬ জনের রোবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, নীলফামারীতে ১০, রংপুরে ৫, দিনাজপুর ৪, ঠাকুরগাঁও ৪, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, পঞ্চগড়ে দুইজন, লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা একটি করে শিশু হামে আক্রান্ত শনাক্ত হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী জানান, ‘এখন পর্যন্ত রংপুর বিভাগে পরিস্থিতি ভালো আছে। আমরাও সতর্ক আছি। কর্মীরা মাঠে কাজ করছেন। হামের উপসর্গ দেখা মাত্রই হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরবর্তীতে কী হবে বলা যাচ্ছে না।’

saju

Recent Posts

প্রধানমন্ত্রী জনগণের দুর্দশার গুরুত্ব দিয়ে দেখছেন: নোয়াখালীতে পানিসম্পদ মন্ত্রী

এইচ. এম. হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ার মেঘনা নদীর ভাঙন…

2 hours ago

যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ ওবাইদুল হক স স্টাফ রিপোর্টার যশোর  যশোরের খাজুরায় ৫০ বোতল ফেনসিডিলসহ আটক এক মাদক…

2 hours ago

লালমনিরহাটে সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ পথে প্রবেশের সময় সাবেক পররাষ্ট্র মহাপরিচালক আটক

যখন সময় ডেস্ক রির্পোট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাবেক…

18 hours ago

সেনবাগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: সেনবাগ উপজেলা-এ মাদকের ভয়াবহতা রোধে সচেতনতামূলক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।…

18 hours ago

চাঁদপুরে পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে হামলা, একই পরিবারের ৩ জন রক্তাক্ত জখম

ক্রাইম রিপোর্টার, চাঁদপুর: চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর বালিয়া এলাকায় পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জের…

19 hours ago

নোয়াখালীর বেগমগঞ্জে খালে ময়লা-আবর্জনার স্তূপ, পরিবেশ দূষণে জনদুর্ভোগ

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি: নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ছয়ানী রব মার্কেট সংলগ্ন খালের মধ্যে…

19 hours ago

This website uses cookies.