জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:
ফেনী জেলা ফুলগাজী উপজেলার সীমান্ত এলাকা থেকে ১ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৭ মে বৃহস্পতিবার সকালে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে এবং মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণে ১টি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, পরে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ফুলগাজী থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ হোসেন বলেন, স্থানীয়দের কেউই মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৮ থেকে ৫০ বছর হতে পারে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ফুলগাজী থানায় আনা হয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পিবিআই নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করে, তবে নিহত ব্যক্তির ফিঙ্গার প্রিন্টের সঙ্গে ডাটাবেজের কোনো মিল পাওয়া যায়নি।
এ ব্যাপারে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের ১০ "বিজিবি" অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ঘটনাস্থলটি সীমান্তবর্তী হলেও বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে, বিষয়টি ইতোমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে "বিএসএফ" অবহিত করা হয়েছে ও মরদেহের ছবি পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২