ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা গেন্ডারিয়াতে রহস্য জনক যুবকের মৃত্যু ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা দিনাজপুরে নারী ও শিশু কন্যার প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ সমাবেশ দিনাজপুরে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং দিনাজপুরের পার্বতীপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন দালালদের খপ্পরে দিশেহারা রোগী রংপুরে বারো আউলিয়া এলাকায় আশানুরের গরুর আবাসিক হোটেল রংপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ও পরিবারের মাঝে শোকের ছায়া

মাদক বিরোধী অভিযানে ফুলবাড়ীতে ৬ জন মাদক ব্যবসায়ী মাদকসহ গ্রেপ্তার

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা, ট্যাবলেট ও চোলাই মদসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হকের ভাইও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ৫ ও ৬ মে ফুলবাড়ী থানার পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

৫ মে সন্ধ্যায় পৌর শহরের মনসুর আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আমজাদ হোসেনের পুত্র মো. হযরত আলী (৩২), পশ্চিম গৌরীপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে মো. আব্দুল মজিদ (৪৫) এবং দাদপুর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে মো. এমদাদুল হক (৪৫)। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১০)। এ মামলায় পশ্চিম গৌরীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. শওকত আলী (৫০)-কে আসামি করা হলেও তিনি পলাতক রয়েছেন। এদিকে একই দিনে পৃথক অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১১০ গ্রাম গাঁজাসহ শ্রী সোহাগ মোহন্ত নন্দ (২৬)-কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ৯)।

৬ মে আরেক অভিযানে ৪৬ লিটার চোলাই মদসহ সনতি মারডি ওরফে লতা (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও ২–৩ জন অজ্ঞাতনামা আসামি পলাতক রয়েছেন। এ ছাড়া মাদক সেবনের সময় মো. শফিকুল ইসলাম সাজ্জাদ (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদক বিরোধী অভিযানে ফুলবাড়ীতে ৬ জন মাদক ব্যবসায়ী মাদকসহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬