স্টাফ রিপোর্টার
রংপুর:
রংপুর জেলা পুলিশের ডিবি'র একটি চৌকস টিম পীরগাছা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে (৫ মে) মঙ্গলবার পীরগাছা থানাধীন ৬ নম্বর তাম্বুলপুর ইউনিয়নের অর্ন্তগত বীর নারায়ণ মৌজাস্থ পশ্চিম দেবু (মাঠের পাড় বাজার) থেকে বীর নারায়ণ স্কুলের পাড় জনৈক মোঃ হাশেম আলী (৬০) এর কলা ও সুপারি বাগানের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযুক্ত শাহ মোঃ আব্দুর রহিম কুদ্দুসকে (৪৭) এর হেফাজত হতে সোনালি কর্ক বিশিষ্ট একটি সাদা রংয়ের কৌটার ভিতর ০৮ (আট) পুরিয়া হিরোইন উদ্ধারপূর্বক অভিযুক্ত শাহ মোঃ আব্দুর রহিম কুদ্দুসকে (৪৭) গ্রেফতার করে।
অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে পীরগাছা থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে পীরগাছা থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নম্বর-১১, তারিখ- ০৬/০৫/২০২৬ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ৮(ক)।
এছাড়া রংপুর জেলা পুলিশের ডিবি'র একটি চৌকস টিম (৬ মে) বুধবার দুপুর ১.৪৫ ঘটিকায় মিঠাপুকুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানাধীন ৩নং পায়রাবন্দ ইউনিয়নের অর্ন্তগত ইসলামপুর শিমুল পাড়ায় পলাতক অভিযুক্ত মোঃ আইয়ুব আলীর বসতবাড়ির অভ্যন্তরে রান্নাঘর হতে একটি মসলা রাখার প্লাস্টিকের বয়মের ভিতর নীল রংয়ের পলিব্যাগ হতে ৪৯ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে জব্দ করে।
অতঃপর জব্দকৃত আলামত মিঠাপুকুর থানায় এনে পলাতক অভিযুক্ত মোঃ আইয়ুব আলী(৪৫), পিতা-মৃত ভোলা মোল্লা, মাতা- মৃত আবেদুন বেওয়া, সাং-ইসলামপুর শিমুল পাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুরকে অভিযুক্ত করে মাদক আইনে একটি মামলার এজাহার দায়ের করা হয়, যার মামলা নং-০৬, তারিখ- ০৬/০৫/২০২৬ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ সারণীর ১০(ক)।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২