মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা এলাকায় স্বামীকে আটকে রেখে ১ গৃহবধূকে (২১) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে চান্দিনা থানার পুলিশ।
৪ মে সোমবার ভোরে চান্দিনা উপজেলার কামারখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, মোঃ তারেক, পিতা: আলমগীর হোসেন, মোঃ আরিফ, পিতা: আলমাছমো. মোঃ ইসমাইল, পিতা: জয়নাল অপর ১ জনের পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি, তাদের সবাই কামারখোলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে ওই দম্পতি মাদারপুর গ্রাম থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন, পথে কামারখোলা এওয়াজবন্দ সড়কের ১টি নির্জন স্থানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন যুবক তাদের পথরোধ করে, এ সময় স্বামীকে মারধর করে আটকে রাখা হয় এবং গৃহবধূকে জোর পূর্বক তুলে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ রয়েছে, রাতভর ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করা হয়, পরে ভোর রাতে ভুক্তভোগীর স্বামী স্ত্রীকে ফেরত চাইলে অভিযুক্তরা তার কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে, পরে তিনি আত্মীয়-স্বজনদের বিষয়টি জানিয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন, খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এর সদস্যরা ভোর ৫টার দিকে কামারখোলা গ্রামে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২