ফখরুল আলম সাজু
সুনামগঞ্জ জেলা দোয়ারাবাজারে উপজেলার স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর স্বামীর রহস্য জনক মৃত্যু হয়েছে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
৩ মে রবিবার বেলা ১১টার দিকে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের মামুনপুর গ্রামে এই ঘটনা ঘটে, নিহত বাতির মিয়া ওই গ্রামের হুরমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাতির মিয়া ও তার স্ত্রী রুবিনা আক্তারের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তীব্র বাগ্বিতণ্ডা হয়, ১ পর্যায়ে প্রতিবেশীরা দেখতে পায়, রুবিনা আক্তার দৌড়ে গিয়ে তার মাকে নিয়ে আসেন, এ সময় বাতির মিয়ার বসতঘরটি তালাবদ্ধ ছিল, পরে তাকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে স্ত্রী ও শাশুড়ি বাতেন মিয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাতির মিয়াকে মৃত ঘোষণা করেন, পরে ঘটনার খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, প্রাথমিক ভাবে পারিবারিক কলহের জেরে এই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে, মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২