স্টাফ রিপোর্টার রংপুর
রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তি
(২ মে) রাতে মিঠাপুকুর থানাধীন ৯ নং ময়েনপুর ইউনিয়নের শুকরের হাট বাজারের ভেতর ১টি পান সিগারেটের দোকানে উপস্থিত হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানদার তৈহিদুল সরকার পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত তার নাম ঠিকানা:
অভিযুক্ত-১। মোঃ তৈহিদুল সরকার (৬০), পিতা-মৃত শমস উদ্দিন , সাং-চক দুর্গাপুর ,থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর।
অতঃপর গ্রেপ্তারকৃত অভিযুক্তের স্বীকারোক্তি ও দেখানো মতে তার হেফাজত হতে ১১১ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
অতঃপর ডিবি কর্তৃক জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে মিঠাপুকুর থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়।
এ সংক্রান্তে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নাম্বার ০৬, তারিখ- ০৩/০৫/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) । অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২