স্টাফ রিপোর্টার
রংপুর:
রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ (২৮ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০:৩০ ঘটিকায় এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস), মোঃ মাহফুজুর রহমান, ডিসি (ক্রাইম), সনাতন চক্রবর্তী, ডিসি (ডিবি) এবং লিমন রায়, ডিসি (ক্রাইম অ্যান্ড অপস)। এছাড়াও বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃন্দ তাঁদের নিজ নিজ মতামত, দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সমস্যাসমূহ উপস্থাপন করেন। মাননীয় পুলিশ কমিশনার মহোদয় ধৈর্যের সাথে সকলের বক্তব্য শুনেন এবং উপস্থাপিত সমস্যাসমূহ সমাধানে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। যেসব সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব নয়, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আশ্বাস প্রদান করেন।
সভায় পুলিশ কমিশনার নারী ও পুরুষ উভয় সদস্যের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে নিয়মিত তদারকি করার নির্দেশনা প্রদান করেন। তিনি প্রত্যেক সদস্যকে ব্যক্তিগত স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, “সুস্বাস্থ্যই সর্বোত্তম সম্পদ; অসুস্থতা মানুষকে দুর্বল করে তোলে।”
এছাড়াও তিনি হযরত আলী (রা.)-এর একটি উদ্ধৃতি উল্লেখ করে বলেন, “যে রাগ দমন করতে পারে, সেই প্রকৃত বীর।” একইসঙ্গে একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন।
সভায় পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থাপনা, ব্যারাকের পরিবেশ উন্নয়ন এবং রেশন সামগ্রীর গুণগত মান বৃদ্ধি করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। সদস্যদের প্রয়োজন অনুযায়ী ছুটি প্রদানের ক্ষেত্রেও যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ইউনিটকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান পুলিশ কমিশনার মহোদয়। পাশাপাশি নগরীর যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ প্রদান করেন।
সবশেষে উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার অনুরোধ এবং ধন্যবাদ জ্ঞাপন করে মাননীয় পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সভার সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২