ফখরুল আলম সাজু
রাজধানী ঢাকা উত্তরার ১টি বারে পুলিশের অভিযানে ঢাকাই সিনেমার ৯০ দশকের আলোচিত অভিনেতা মাসুদ শেখকে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের ১টি বারে ২৩ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ, এ সময় সেখান থেকে ১৪০ জনকে গ্রেফতার করা হয়, সেদিন বারটিতে ছিলেন ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়ক মাসুদ শেখ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযান চলাকালে বারটিতে উপস্থিত ১৪০ জনের সঙ্গে মাসুদ শেখকেও আটক করা হয়, পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে ৩ দিনের কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
নায়ক মাসুদ শেখ খুব বেশি চলচ্চিত্রে অভিনয় না করলেও চলচ্চিত্র পরিবারের সদস্য হিসেবে পরিচিত ছিলেন, তার বাবা মজিবুর রহমানের প্রযোজনা প্রতিষ্ঠান "হাসনাবাদ কথাচিত্র" থেকে ১ সময় বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা নির্মিত হয়েছিল।
১৯৯৪ সালে প্রখ্যাত নির্মাতা কাজী হায়াতের দেশপ্রেমিক সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার, সেই সময় তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে, তবে শাবনূরের নায়ক হিসেবেই পরিচিতি পান তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি পাগলা বাবুল, জামিন নাই, আসামি বধূ, দুর্দান্ত পামেলা, কুখ্যাত জরিনা, খবর আছে এবং মানুষ কেন অমানুষ এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেন।
হঠাৎ এই নায়ককে গ্রেফতারের ঘটনায় বিনোদন অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে, ৯০ দশকের এই পরিচিত মুখ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২