📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



কৃষি

অসময়ে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি ফলে কৃষকের লাগানো মরিচ, পেঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া, ধান-গমসহ নানা ফসলের খেত ক্ষতি হওয়ার শঙ্কা

স্টাফ রিপোর্টার
রংপুর:

অসময়ে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তায় ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হলেও ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। এ ছাড়া গত ২৪ ঘণ্টায়  রংপুর সহ আশপাশ এলাকায় বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার। ফলে নিম্নাঞ্চল চরের ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া শুক্রবার রাতে বয়ে যাওয়া ঝড়ে গাছ-পালা ফসলের ক্ষতি হয়েছে।

জানা গেছে, তিস্তার ডালিয়া পয়েন্টে শনিবার ও গতকালের মধ্যে অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে পানি বেড়েছে ৪০ সেন্টিমিটার। একই ভাবে ধরলা ও ব্রক্ষপুত্র নদের পানি বেড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পানি বাড়লেও বন্যার শঙ্কা নেই। তিস্তার পানি বৃদ্ধির ফলে রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়ার চরে কৃষকের লাগানো মরিচ, পেঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া, ধান-গমসহ নানা ফসলের খেত ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।

কৃষকরা বলছেন, প্রতিবছর শীতকালে পানি কমে যাওয়ার পর তারা তিস্তার বালুচরে নানারকম ফসল চাষ করে জীবিকা নির্বাহ করেন। এবার বৈশাখ মাসে হঠাৎ তিস্তার পানি বাড়ায় তাদের ফসলের  ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকে অপরিপক্ব ধান কেটে নিচ্ছেন। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার সকাল ৯ টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার। 

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ  মোস্তফিজার রহমান জানিয়েছেন, বৃষ্টিপাত আরও ৪ দিন অব্যাহত থাকতে পারে।

তিনি জানান, এপ্রিলে সাধারণত এমন বৃষ্টি হয় না।

saju

Share
Published by
saju

Recent Posts

আমজাদ হাটে তুচ্ছু ঘটানাকে কেন্দ্র করে বাবা ছেলেকে কুপিয়ে জখম

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামে কলাগাছ রোপণকে কেন্দ্র…

8 minutes ago

দায়িত্ব, দক্ষতা ও দূরদর্শিতায় অনন্য—প্রেস সচিব আতিকুর রহমান রোমন।

বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক অঙ্গনে পেশাদারিত্ব, আন্তরিকতা এবং দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন আতিকুর রহমান…

53 minutes ago

শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ

যখন সময় ডেস্ক রির্পোট: সিরাজগঞ্জ জেলা শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সহপাঠীদের…

2 hours ago

দিনাজপুরে ইটের প্রাচীর ভাঙচুর,থানায় বৃদ্ধার লিখিত অভিযোগ

মোঃ রাব্বি হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর শহরের ঘাসিপাড়া ঠোংগাপট্টি এলাকায় ইটের সীমানা প্রাচীর ভাঙচুর,…

2 hours ago

৭ খুনের বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে জনতা

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার ১২ বছর পূর্ণ হলেও এখনো…

3 hours ago

ফেনীতে কালবৈশাখীর তান্ডবে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন

জান্নতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: ফেনী জেলার বিভিন্ন উপজেলা ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ কালবৈশাখী…

8 hours ago

This website uses cookies.