স্টাফ রিপোর্টার রংপুর
আজ (২৫ এপ্রিল) শনিবার
রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে সকাল ১১টায় জাহাজকোম্পানী মোড়ে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় ৩০–৪০ জন অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পার্থ বোস, জাহাজকোম্পানী শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন ইসলাম, জি.এল. রায় রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী এবং রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজুর রহমানসহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, জাহাজকোম্পানী থেকে সাতমাথা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে আছে। স্থানীয় প্রশাসনকে একাধিকবার আল্টিমেটাম দেওয়া হলেও প্রায় ২ বছর পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।
বিভিন্ন সময়ে বাজেট অনুমোদনের কথা শোনা গেলেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। এতে করে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকরা।
তারা আরও বলেন, বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কারকাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। একই সঙ্গে বর্তমান সিটি প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।
সমাবেশে বক্তারা স্মরণ করিয়ে দেন, গত বছরের জুলাই মাসে এলাকাবাসী এই সড়কের বেহাল চিত্র তুলে ধরতে গায়েবানা জানাজা, ধানের চারা রোপণ, লাল কার্ড প্রদর্শনসহ নানা অভিনব কর্মসূচি পালন করেছিলেন। তবুও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ দিন দিন বাড়ছে বলে তারা উল্লেখ করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২