২০০শ বছরের পুরানো সীমানা পিলার উদ্ধার
দিনাজপুরের বিরামপুরে প্রায় ২০০শ বছর আগের একটি লোহার সীমানা পিলার উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ। পিলারটি ১৮১৮ সালের বলে নিশ্চিত করেছেন ওসি সুমন কুমার মহন্ত। পিলারটির ওজন ৩০ কেজি ১০০ গ্রাম।
আজ (২১ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পৌর এলাকার জোলাগাড়ি গ্রামের ১টি পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা পানির নিচে পড়ে থাকা অবস্থায় পিলারটি দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে পিলারটি উদ্ধার করে।
সীমানা পিলারটির বাইরের দৈর্ঘ্য ৬৩০ সেন্টিমিটার এবং প্রস্থ ২২০ সেন্টিমিটার। বৃত্তাকারে পিলারটি ৬৯০ সেন্টিমিটারের। পিলারটির একপাশে বিপজ্জনক সূচক কঙ্কালের ছবি খোদাই করা আছে এবং ইংরেজিতে ১৮১৮ লেখা আছে। খোদাই করা সালের ওপরে দুটি পতাকা খোদাই করা আছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, প্রাচীন এ সীমানা পিলারটি আমাদের হেফাজতে আছে। আদালতের মাধ্যমে এটি প্রত্নতত্ত্ব অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) তুহিন জানান, বিরামপুর-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের ধারে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জোলাগাড়ি গ্রামের একটি পুকুরে জেলেরা মাছ ধরছিল। এ সময় সীমানা পিলারটির সঙ্গে তাদের জালটি আটকে যায়। পরে তারা ওই লোহার পিলারটি উদ্ধার করে।
উল্লেখ্য, উক্ত পুকুরটির মালিক একই গ্রামের লুৎফর রহমান।
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামে কলাগাছ রোপণকে কেন্দ্র…
বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক অঙ্গনে পেশাদারিত্ব, আন্তরিকতা এবং দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন আতিকুর রহমান…
যখন সময় ডেস্ক রির্পোট: সিরাজগঞ্জ জেলা শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সহপাঠীদের…
মোঃ রাব্বি হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর শহরের ঘাসিপাড়া ঠোংগাপট্টি এলাকায় ইটের সীমানা প্রাচীর ভাঙচুর,…
আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার ১২ বছর পূর্ণ হলেও এখনো…
জান্নতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: ফেনী জেলার বিভিন্ন উপজেলা ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ কালবৈশাখী…
This website uses cookies.