স্টাফ রিপোর্টার
রংংপুর:
আজ (১৪ এপ্রিল) সকালে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত "বৈশাখী শোভাযাত্রা" রংপুর জিলা স্কুল মাঠ হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রংপুর টাউন হল মাঠে এসে শেষ হয়।
উক্ত বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
মোহাম্মদ রুহুল আমিন, জেলা প্রশাসক, রংপুর সভাপতিত্বে বাংলা নববর্ষ- ১৪৩৩, বর্ষবরণ উপলক্ষে সকল জাতি গোষ্ঠীর অংশগ্রহণে ঢাক-ঢোল, লাঙ্গল- জোয়াল, পালকিসহ দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয় এই শোভযাত্রায়। রংপুরের সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
বৈশাখী শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন মোঃ শহীদুল ইসলাম, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, মোঃ আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, মোঃ মজিদ আলী, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, এডভোকেট মাহফুজ নবী ডন, প্রশাসক, রংপুর এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২