সংবাদ শিরোনাম :
ফুলগাজী বাজারে পাহারাদার থাকলেও দোকানে দুর্ধর্ষ চুরি
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

দেলোয়ার হোসেন,
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:
ফেনী জেলা ফুলগাজী উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ফুলগাজী বাজারে পাহারাদার থাকা সত্ত্বেও টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে, এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, ০৭ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে ফুলগাজী বাজারের প্রধান সড়কে অবস্থিত কালাম ইলেকট্রনিক্স, জালালিয়া সুইটস ও ভাই ভাই স্টোর এই ৩টি দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে চোর চক্র।
৮ এপ্রিল বুধবার সকালে দোকান মালিকরা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে এসে চুরির বিষয়টি টের পান।





















