ব্রেকিং নিউজ

ঝিনাইদহের বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

জান্নাতুল ফাহিমা তানহা
নিজস্ব প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে।

৫ এপ্রিল রবিবার দুপুরে গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে, নিহতরা হলেন-: বাগানমাঠ গ্রামের মৃত জমসেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫১) এবং মৃত আবু সামার ছেলে নুর আলম বাবু (৩৫)।

স্থানীয় সূত্র জানায়, সকালে ঝড়-বৃষ্টির কারণে সেচ পাম্পের বৈদ্যুতিক তার ছিঁড়ে ধানের জমিতে পড়ে ছিল, দুপুরে জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়ে নুর আলম বাবু অসাবধানতাবশত ওই বিদ্যুতায়িত তারে স্পর্শ করেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, পরে ভাগ্নেকে উদ্ধার করতে গিয়ে মামা রফিকুল সরকারও একই ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

রফিকুল সরকারের বড় ছেলে বাবাকে খুঁজতে গিয়ে জমির পাশে ঘাস ভর্তি ১টি বস্তার কাছেই তার মরদেহ পড়ে থাকতে দেখতে পান, পরে আশপাশে থাকা অন্য কৃষকদের সহযোগিতায় বিষয়টি নিশ্চিত করা হয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জনের মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

saju

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

11 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

12 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

12 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

13 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.