
রাজবাড়ীর গোয়ালন্দে মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ৫৯ জন এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৯ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুর আড়াইটায় মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার মোট ৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও অভিনন্দন পত্র এবং শিক্ষার্থীদের মায়েদের একটি করে চাদর প্রদান করা হয়।

মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক সেলিম মুন্সীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২