ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেফতার সোনাগাজীতে বীর মুক্তিযোদ্ধার ঘরে চুরি সুনামগঞ্জের মধ্যনগরে ফসলের বাঁধ কাটতে গিয়ে মাটি চাপায় ১ তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী গ্রামীণ চড়ক মেলা অনুষ্ঠিত মুগদা–মান্ডা–মানিকনগর মাদকের স্বর্গরাজ্য,হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক, থানায় অভিযোগের পাহাড় নব প্রত্যয়ে জীবনকে পুনরারম্ভ করার এক অন্তর্লীন প্রেরণা জাগায় চৈত্র সংক্রান্তি বগুড়ার শেরপুর বরাদ্দকৃত কম্বল বিতরণ না করে আত্মসাৎ এর চেষ্টা। ফুলগাজীতে চুরির ঘটনায় ১ জন গ্রেফতার গণভোটের গণরায় বাস্তবায়ন ও জ্বালানি তেলের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল অনলাইন জুয়া ও ক্যাসিনোর সহজলভ্যতা ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিচ্ছে : রংপুরে অনলাইন জুয়া-ক্যাসিনো বন্ধের দাবি

কাতার এনার্জির তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ডেস্ক রিপোর্ট:

কাতারের জ্বালানি খাতে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, কাতার এনার্জির ভাড়া করা একটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

বুধবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইরান থেকে কাতার লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কাতারের সশস্ত্র বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে দুটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করতে সক্ষম হয়। তবে তৃতীয় ক্ষেপণাস্ত্রটি তেলবাহী জাহাজে আঘাত হানে।

হামলার সময় জাহাজে থাকা ২১ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, কাতারের উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মধ্যে একটি আঘাতে জাহাজে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। অন্য একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র জাহাজের ইঞ্জিন রুমে আটকে রয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি কাতারের গুরুত্বপূর্ণ শিল্প এলাকা রাস লাফানের প্রায় ১৭ নটিক্যাল মাইল (প্রায় ৩১ কিলোমিটার) উত্তরে সংঘটিত হয়, যা দেশটির জ্বালানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল।

আন্তর্জাতিক গণমাধ্যম দ্যা গার্ডিয়ানের সূত্রে জানা গেছে, এ হামলার ফলে উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাতার এনার্জির তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ০৯:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬