ব্রেকিং নিউজ

নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ

ফখরুল আলম সাজু

নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে, গুরুতর আহত হয়েছেন পাম্পের আরেক কর্মী।

২৮ মার্চ শনিবার রাত ২টা ২০ মিনিটের দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় মের্সাস তানভীর ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে বলে জানান নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।

নিহত নাহিদ সর্দার (৩৩) তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে ও মের্সাস তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ও আহত জিহাদুল ইসলাম (২৭) তুলারামপুর গ্রামের জহুরুল মোল্লার ছেলে।

পেট্রোল পাম্পের ক্যাশিয়ার মো. জসিম উদ্দীন বলেন, সুজাত নামের এক ট্রাকচালক পাম্পে তেল নিতে আসে কিন্তু তেল না থাকায় তাকে আমরা দিতে পারিনি, এ নিয়ে নাহিদ ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ওই ট্রাকচালক রেগে গিয়ে বলে তোদের পাম্পে তেল আছে, তুই দিচ্ছিস না তোকে আজকে ট্রাকের তলে চাপা দিব।

পাম্পের আরেক কর্মচারী মো. সোহান ইসলাম বলেন, নাহিদ ভাইকে ট্রাকচাপার হুমকি দিয়ে চালক পাম্পেই অবস্থান করছিল, রাত আনুমানিক সোয়া ২টা দিকে নাহিদ ভাই পাম্পের কাজ সেরে তার ভাইয়ের বন্ধু জিহাদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেন, এ সময় সুজাতও ট্রাক ঘুরিয়ে তার পেছনে রওনা দেয়।

এ নিয়ে আমাদের সন্দেহ হলে আমি আর ক্যাশিয়ার জসিম উদ্দীন ভাই মোটরসাইকেল নিয়ে ট্রাকের পেছনে যাই, গিয়ে দেখি নাহিদ ভাইকে চাপা দিয়ে ট্রাকটি নিয়ে চলে যাচ্ছে চালক।

এ ঘটনায় নাহিদ ঘটনা স্থলেই নিহত হয় এবং জিহাদুল গুরুতর আহত হয়, তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, পাম্প সহ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তাতে তেল নিয়ে বিতণ্ডা থেকেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, তবুও পূর্বের কোনো বিরোধ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নাহিদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, মামলার পক্রিয়া ও তদন্ত চলমান আছে, দ্রুতই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।

saju

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

10 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

10 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

10 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

11 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.