স্টাফ রিপোর্টার
রংপুর:
রবিবার (২৯ মার্চ) মধ্যরাতে ডিমলা থানাধীন দক্ষিণ ঝুনাগাছ চাপানি এলাকায় নীলফামারী জেলার ডিমলায় তিস্তা ব্যারেজ-জলঢাকা মহাসড়কে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
কয়েকজন গাড়ি চালক জানায়, ২০ জনের বেশী ডাকাত অস্ত্র দেখিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। যারা গাড়ির জানালা খুলতে দেরি করেছে তাদের অনেকের গ্লাস ভেঙে যাত্রী ও চালকদের মারধর করেছে। স্থানীয়রা খবর পেয়ে দলবল নিয়ে সেখানে গেলে ডাকতরা পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে মহাসড়ক দিয়ে চলাচলকারী শতাধিক ট্রাক ও মাইক্রোবাসের গতিরোধ করে চালক ও যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে অন্তত ৩৫টি মোবাইল ফোন এবং নগদ প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে নেয় এসময় কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর ও কয়েকজনকে মারধর করে ডাকাত দলের সদস্যরা বলে অভিযোগ করে ভুক্তভোগিরা।
ডিমলা থানার এসআই পরিতোষ বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীরা ডিমলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানায় পুলিশ।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২