মোঃ রাব্বি হাসান
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের আদমপুর গ্রামে যুবদল নেতা ফিজারের নেতৃত্বে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী কামাল জানান,আমার ক্রয়কৃত ৩৬ শতক জমি গত দুই মাস যাবত অবৈধ দখলে রেখেছে ফিজার।
এরই প্রতিবাদ করায় ২৪ মার্চ (মঙ্গলবার) সকাল ৮.০০ টায় ১০ জনের একটি দল আমাদের বাড়িতে হামলা করে। দরজা-জানালা-সিসি ক্যামেরা সহ বায়ো গ্যাসের ব্যাপক ক্ষতি সাধন করে। এ সময় অবৈধ দখলের উদ্দেশ্যে নির্মিত ঘরটি তারা ভেঙ্গে উল্টো আমাদের উপর দোষ চপিয়ে দেয়।তাদের মার মুখি আচরণে আমার পুরো পরিবার চরম আতঙ্কে আছে। এই ঘটনায় ট্রিপল ৯৯৯ জরুরি কলে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার সত্যতা যাচাই করে।শুধু তাই নয়,তারা আমাদের দুটি ছাগলও জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
তিনি আরও বলেন, তারা আমাদের অংশীদার এটি আমরা অস্বীকার করি না। আর ঠিক সেই কারণেই তারা আমাদের ৯০ শতক ধানি জমি দখলে নিয়ে চাষাবাদ করছে। আমরা সেখানে বাধা দিতে যাইনি!এরপরও অংশীদারের সূত্র ধরে আবারো কেন তারা এই ক্রয়কৃত জমিতে আসলো?সংশ্লিষ্টদের নিকট আমরা এই বর্বর ও সন্ত্রাসী ঘটনার বিচার চাই।
এ বিষয়ে কথা বলতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা ফিজার ক্যামেরার সামনে কোন ধরনের কথা বলতে রাজি হননি।
এই ঘটনায় মুঠোফোনে আমরা কথা বলি ফুলবাড়ী উপজেলা বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক শিল্পপতি মোস্তাক আহমেদ চৌধুরী খোকনের সাথে।তিনি জানান,ফিজার কাজিহাল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।সে যদি এধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে দল থেকে তাকে কোন ছাড় দেয়া হবে না।ইউনিয়ন পর্যায়ের অঙ্গসংগঠনের একজন কর্মীর অপকর্মের কোন দ্বায় দল নিবে না।অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ঘটনাস্থলে পরিদর্শনে আশা এসআই মাজেদের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ভিকটিমদের বিচার পেতে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন।
ঘটনার পর ভিকটিমদের পক্ষ থেকে কামাল হোসেন বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২