স্টাফ রিপোর্টার,
নোয়াখালী:
নোয়াখালী জেলায় মোটরসাইকেলের তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল সংগ্রহ করতে গিয়ে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, যে কয়টি পাম্পে সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে, সেগুলোর প্রতিটিতেই শত শত মোটরসাইকেল লাইনে অপেক্ষমাণ। তেলের অভাবে অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
পাম্প কর্তৃপক্ষ জানায়, সরবরাহ সংকটের কারণে প্রতিটি মোটরসাইকেলকে মাত্র ১০০ থেকে ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
ভুক্তভোগী চালকরা জানান, জরুরি কাজে বের হয়েও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তেলের এই সংকট দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…
ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…
This website uses cookies.