📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



ব্রেকিং নিউজ

রংপুরেও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আজ ২১ ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে।মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি (২১ ফেব্রুয়ারি) ‘অমর একুশে’, ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায়, বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।

পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ মাটির বীর সন্তান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান।

সারাদেশের মানুষ আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সারা দেশের ন্যায় রংপুরেও বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
সোমবার (২১ ফ্রেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে রংপুর মহানগরীর টাউন হল চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর বিভাগ, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দগণ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আঃ আজিজ চৌধুরী, রংপুর জেলা শাখার সভাপতি ও রংপুর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন, রংপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও মহানগর শাখার সভাপতি রুস্তম আলী সরকার রংপুর জেলা শাখার দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বাবু সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী তুষার সহ সাধারণ সম্পাদক ও মেট্রোপলিটন পরশুরাম থানার আহ্বায়ক নুর-ই-রাব্বি, রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহীন মির্জা সুমন, অর্থ সম্পাদক, মোশারফ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোঃ জুয়েল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানার সদস্য সচিব, মাটি মামুন । রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার আহ্বায়ক, লোকমান হোসেন, সদস্য সচিব, আবু হাসান, রংপুর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান ইরশাদ, সদস্য রায়হান , মনেষা মৌ , সোহাগী আক্তার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ।

এই সময়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

editor

Recent Posts

চিত্রনায়ক মাসুদ শেখ উত্তরায় একটি বার থেকে গ্রেফতার

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা উত্তরার ১টি বারে পুলিশের অভিযানে ঢাকাই সিনেমার ৯০ দশকের আলোচিত…

5 hours ago

আমজাদহাটে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে বাপ ছেলেকে কুপিয়ে জখম করেন প্রতিবেশী

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামে কলাগাছ রোপণকে কেন্দ্র…

18 hours ago

দায়িত্ব, দক্ষতা ও দূরদর্শিতায় অনন্য—প্রেস সচিব আতিকুর রহমান রোমন।

বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক অঙ্গনে পেশাদারিত্ব, আন্তরিকতা এবং দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন আতিকুর রহমান…

19 hours ago

শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ

যখন সময় ডেস্ক রির্পোট: সিরাজগঞ্জ জেলা শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সহপাঠীদের…

20 hours ago

দিনাজপুরে ইটের প্রাচীর ভাঙচুর,থানায় বৃদ্ধার লিখিত অভিযোগ

মোঃ রাব্বি হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর শহরের ঘাসিপাড়া ঠোংগাপট্টি এলাকায় ইটের সীমানা প্রাচীর ভাঙচুর,…

20 hours ago

৭ খুনের বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে জনতা

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার ১২ বছর পূর্ণ হলেও এখনো…

21 hours ago

This website uses cookies.